null
UCP 600 - Article 29:
Extension of Expiry Date or Last Day for Presentation
এলসির মেয়াদ বা প্রেজেন্টেশন এর মেয়াদ বর্ধিতকরণ
(a) If the expiry date of a credit or the last day for presentation falls on a day when the bank to which presentation is to be made is closed for reasons other than those referred to in article 36, the expiry date or the last day for presentation, as the case may be, will be extended to the first following banking day.
[যদি কোনো এলসির মেয়াদ (Expiry Date) অথবা ডকুমেন্ট জমা দেওয়ার শেষ দিন যদি সংশ্লিষ্ট ব্যাংকটি বন্ধ থাকে (আর্টিকেল ৩৬-এ বর্ণিত কারণগুলো ছাড়া অন্য কোনো কারণে), তবে এলসির মেয়াদ বা প্রেজেন্টেশনের শেষ দিনটি পরবর্তী প্রথম কার্যদিবস (Banking day) পর্যন্ত বর্ধিত হবে।]
[আর্টিকেল ৩৬ কী বলে দেখে নেয়া যায়। আর্টিকেল ৩৬-এ বলা হয়েছে 'Force Majeure' বা দাঙ্গা, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগের কথা। যদি ব্যাংক কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ থাকে, তবে এলসির মেয়াদ বাড়ে না (যদি না এলসিতে বলা থাকে)। কিন্তু সাধারণ সাপ্তাহিক ছুটি (যেমন: বাংলাদেশে শুক্রবার বা শনিবার) বা সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকলে আর্টিকেল ২৯ অনুযায়ী মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কার্যদিবস পর্যন্ত বেড়ে যায়।]
(b) If presentation is made on the first following banking day, a nominated bank must provide the issuing bank or confirming bank with a statement on its covering schedule that the presentation was made within the time limits extended in accordance with sub-article 29 (a).
[ যদি (ছুটিরপর) পরবর্তী প্রথম কার্যদিবসে ডকুমেন্ট জমা দেওয়া হয়, তবে নমিনেটেড ব্যাংক (Nominated Bank) অবশ্যই তাদের কাভারিং শিডিউলে একটি বিবৃতি দিবে যে—ডকুমেন্টগুলো আর্টিকেল ২৯(ক) অনুযায়ী বর্ধিত সময়ের মধ্যেই জমা দেওয়া হয়েছে।]
(c) The latest date for shipment will not be extended as a result of sub-article 29 (a).
[ আর্টিকেল ২৯(ক)-এর কারণে শিপমেন্টের শেষ সময় (Latest date for shipment) কোনোভাবেই বর্ধিত হবে না।]
টীকা ও ব্যাখ্যা:
১. কাভারিং শিডিউলের গুরুত্ব: যদি এলসির মেয়াদ শুক্রবার শেষ হয় এবং আপনি রোববার (পরবর্তী ব্যাংকিং ডে) জমা দেন, তবে আপনার ব্যাংককে অবশ্যই শিডিউলে লিখতে হবে: "Presentation made within the time limits extended in accordance with sub-article 29(a)"। এটি না লিখলে ইস্যুয়িং ব্যাংক ডকুমেন্টটি 'Late Presentation' বলে ফেরত দিতে পারে।
২. উদাহরণ: এলসির মেয়াদ ১০ তারিখ (শুক্রবার)। ব্যাংক বন্ধ। আপনি ১২ তারিখ (রোববার) জমা দিলেন। এটি Complying Presentation। কিন্তু যদি শিপমেন্টের শেষ তারিখ ১০ তারিখ থাকতো, আর আপনি ১১ তারিখ শিপমেন্ট করতেন, তবে সেটি Discrepancy হতো।
