আর্টিকেল ১ এর অনুবাদ পড়তে ক্লিক করুন।
UCP 600 – Article 2
Definitions [সংজ্ঞা]
For the purpose of these rules:
Advising Bank – the bank that advises the credit at the request of the issuing bank.
[Advising Bank – ইস্যুইং ব্যাংক এর অনুরোধে যে ব্যাংক এলসি (বেনিফিশিয়ারির) কাছে পৌঁছে দেয় তাকে এ্যাডাভাইজিং ব্যাংক বলে।]
Applicant – the party on whose request the credit is issued. [Applicant – বলতে সেই পক্ষকে বোঝাবে যার অনুরোধে এলসি ইস্যু করা হয়।]
Banking Day – a day on which a bank is regularly open at the place at which an act subject to these rules is to be performed. [Banking Day – বলতে সেই দিনকেই বুঝাবে যেদিন বিধি মোতাবেক নিয়মিতভাবে ব্যাংক তার প্রত্যাহিক কর্মকান্ড পরিচালনা করে। এ বিধি মোতাবেক যে এলাকায় ব্যাংকটি কাজ করার কথা সে এলাকায় খোলা থাকতে হবে। ]
Beneficiary – the party in whose favour a credit is issued.[Beneficiary – বলতে সেই পক্ষকে বুঝাবে যার ফেভারে এলসি ইস্যু করা হয়েছে।]
Complying Presentation – a presentation that is in accordance with the terms and conditions of the credit, the applicable provisions of these rules and international standard banking practice.[Complying Presentation – বলতে এলসির সকল শর্ত এবং আইএসবিপি ও ইউসিপির নিয়মগুলো যথাযথ পরিপালন স্বাপেক্ষে দলিলাদি দাখিল করাকে বোঝায়।]
Confirmation – a definite undertaking of the confirming bank, in addition to that of the issuing bank, to honour or negotiate a complying presentation. [Confirmation – বলতে ইস্যুইং ব্যাংকের অতিরিক্ত আরেকটি ব্যাংক কর্তৃক Complying Presentation এর ক্ষেত্রে অনার বা নেগোশিয়েশনের সুনির্দিষ্ট নিশ্চয়তাকে বোঝায়।]
Confirming Bank – the bank that adds its confirmation to a credit upon the issuing bank's authorization or request. [Confirming Bank – বলতে সেই ব্যাংককে বোঝায় যে ইস্যুইং ব্যাংক-এর নির্দেশে বা অনুরোধে এলসির বিষয়ে ‘অতিরিক্ত নিশ্চয়তা’ প্রদান করে।]
Credit (LC) – any arrangement, however named or described, that is irrevocable and thereby constitutes a definite undertaking of the issuing bank to honour a complying presentation. [Credit (এলসি) – হচ্ছে এমন এক আয়োজন, তার নাম যাই হোক না কেন, Complying Presentation মেনে নিবে মর্মে (অনার করবে মর্মে) ইস্যুইং ব্যাংক কর্তৃক প্রদত্ত অপ্রত্যাহারযোগ্য ও সুনির্দিষ্ট অঙ্গীকারকে বোঝায়।]
Honour –
a. to pay at sight if the credit is available by sight payment.
b. to incur a deferred payment undertaking and pay at maturity if the credit is available by deferred payment.
c. to accept a bill of exchange ("draft") drawn by the beneficiary and pay at maturity if the credit is available by acceptance.
Honour – বলতে:
(ক) যদি এলসিতে available by sight payment লিখা থাকে, তখন দেখামাত্রই বিল মূল্য পরিশোধ করাকে Honour বলা হবে।
(খ) যদি এলসিতে Deferred Payment ভিত্তিতে হয়, তখন নির্দিষ্ট সময় শেষে বিলমূল্য পরিশোধের অঙ্গীকার করা এবং ম্যাচুরিটি তারিখে বিলের মূল্য পরিশোধ করাকে Honour বলা হবে।
(গ) রপ্তানীকারক কর্তৃক অঙ্কিত Bill of Exchange (ড্রাফট) গ্রহণ এবং মেয়াদ পূর্তিতে তার মূল্য পরিশোধ করাকেও Honour বলা হবে।
Issuing Bank – the bank that issues a credit at the request of an applicant or on its own behalf. [Issuing Bank – বলতে সেই ব্যাংককে বোঝায় যে ব্যাংক আবেদনকারির অনুরোধে কিংবা তার নিজের পক্ষে এলসি ইস্যু করে।]
এই টাকা দিতে হবে নমিনেটেড ব্যাংককে অর্থ ফেরত দেওয়ার নির্ধারিত Banking Day-এর দিন বা তার আগে। ]
Nominated Bank – the bank with which the credit is available or any bank in the case of a credit available with any bank. [Nominated Bank – বলতে সেই ব্যাংককে বোঝায় যে ব্যাংক এলসির মূল্য পরিশোধ করার জন্য প্রস্তত বা এলসিতে available with any bank লেখা থাকলে সেক্ষেত্রে যেকোনো ব্যাংকে বোঝাবে। ]
Presentation – either the delivery of documents under a credit to the issuing bank or nominated bank or the documents so delivered. [Presentation– এলসির ইস্যুকারী ব্যাংক বা নমিনেটেড ব্যাংকের কাছে ডকুমেন্ট জমা দেয়া অথবা এভাবে জমা দেয়া ডকুমেন্টকে বোঝায়।]
Presenter – a beneficiary, bank or other party that makes a presentation. [Presenter – বলতে Beneficiary, ব্যাংক কিংবা অন্য কোন পক্ষকে বোঝায় যারা Presentation করে।]
খেয়াল করুন:
* ইস্যুয়িং ব্যাংক নিজেই এলসির আবেদনকারী হতে পারে।
