Header Ads Widget

📘 Income Tax Friend

UCP 600 – Article 3 : ব্যাখ্যা

 


আর্টিকেল ২ এর অনুবাদ পড়তে ক্লিক করুন।


UCP 600 – Article 3

Interpretations [ব্যাখ্যা]


Where applicable, words in the singular include the plural and in the plural include the singular. [প্রযোজ্য ক্ষেত্রে, একবচনের শব্দগুলো বহুবচন এবং বহুবচনের শব্দগুলি একবচন বোঝাবে।]


A credit is irrevocable even if there is no indication to that effect. [এলসিতে উল্লেখ না থাকলেও তা অপ্রত্যাহারযোগ্য (irrevocable) এলসি হিসেবে গণ্য হবে।]


A document may be signed by handwriting, facsimile signature, perforated signature, stamp, symbol or any other mechanical or electronic method of authentication. [ডকুমেন্ট-এ স্বাক্ষর হাতে লেখা, প্রতিকৃতি, ছিদ্রকরা স্বাক্ষর, স্ট্যাম্প, প্রতীক বা অন্য যে কোন যান্ত্রিক অথবা ইলেক্ট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর হতে পারে।]


A requirement for a document to be legalized, visaed, certified or similar will be satisfied by any signature, mark, stamp or label on the document which appears to satisfy that requirement. [ডকুমেন্টে লিগ্যালাইজড (Legalized), সত্যায়ন (Visaed), প্রত্যয়ন (Certified) বা এইরুপ কিছু প্রয়োজন হলে যদি তাতে স্বাক্ষর, প্রতীক, স্ট্যাম্প অথবা লেবেল লাগানো থাকে তবে তা-ই যথেষ্ট হবে।]


Branches of a bank in different countries are considered to be separate banks. [ভিন্ন দেশে অবস্থিত একই ব্যাংকের শাখাসমূহ পৃথক ব্যাংক বলে বিবেচিত হবে।]


Terms such as "first class", "well known", "qualified", "independent", "official", "competent" or "local" used to describe the issuer of a document allow any issuer except the beneficiary to issue that document. [এলসিতে "first class", "well known", "qualified", "independent", "official", "competent" বা "local" টার্মসগুলো ডকুমেন্ট ইস্যুকারীর বর্ণনা লিখতে ব্যবহার করা হলেও এক্ষেত্রে বেনিফিশিয়ারি ছাড়া যে কেউ ডকুমেন্ট ইস্যু করতে পারবে।]

[*নোট: "first class", "well known", "qualified", "independent", "official", "competent" বা "local" শব্দগুলো কোনো বিশেষ গুরুত্ববহন করে না]


Unless required to be used in a document, words such as "prompt", "immediately" or "as soon as possible" will be disregarded. [প্রয়োজন ব্যতীত "prompt", "immediately" অথবা "as soon as possible" শব্দগুলো উল্লেখ থাকলেও তা আমলে নেয়া হবে না।] 

[*নোট: prompt", "immediately" "as soon as possible"শব্দগুলো কোনো বিশেষ গুরুত্ববহন করে না]


The expression "on or about" or similar will be interpreted as a stipulation that an event is to occur during a period of five calendar days before until five calendar days after the specified date, both start and end dates included.  [যদি কোথাও "on or about" বা অনুরুপ কিছু উল্লেখ থাকে তাহলে এটা ধরে নিতে হবে যে বিষয়টি নির্দিষ্ট তারিখের পূর্বে অথবা পরে ৫ পঞ্জিকা দিবসের মধ্যে সংঘটিত হবে। ঐ নির্দিষ্ট তারিখ এর পূর্বে ৫ দিন ও পরে ৫ দিন গণণা করতে হবে।] 

[* গাণিতিক যুক্তিতে "On or about" শব্দটি মোট ১১ দিন। ৫+১+৫=১১]


The words "to", "until", "till", "from" and "between" when used to determine a period of shipment include the date or dates mentioned, 

and the words "before" and "after" exclude the date mentioned. [যখন "to", "until", "till", "from" এবং "between" শব্দগুলি দিয়ে শিপমেন্টের পিরিয়ডকে বোঝায় তখন উল্লিখিত তারিখ/দিনটি পিরিয়ডের মধ্যে রয়েছে ধরে গণণা করা হবে। 

কিন্তু যখন "before" এবং "after" শব্দগুলো উল্লেখ থাকবে তখন উল্লিখিত তারিখটি বাদ দিয়ে দিন গণনা করতে হবে। ]

[ নোট: শিপমেন্ট এ বিফোর/আফটার শব্দ থাকলে দিনটি গণনায় আসবে না। 

Shipment before 20 May এর মানে হলো পণ্য অবশ্যই ১৯শে মে বা তার আগে পাঠাতে হবে।]


The words "from" and "after" when used to determine a maturity date exclude the date mentioned. [যখন "from" এবং "after" শব্দগুলো দিয়ে ম্যাচুরিটি ডেট বোঝাবে তখন উল্লিখিত তারিখটি বাদ দিয়ে গননা করতে হবে।]

[ নোট: যদি বলা হয়, ম্যাচুরিটি 30 ডে ফ্রম 20 May.  তখন 20 May তারিখটি বাদ দিয়ে পরদিন 21 তারিখ থেকে  ত্রিশতম দিন হিসাব করতে হবে।]


The terms "first half" and "second half" of a month shall be construed respectively as the 1st to the 15th and the 16th to the last day of the month, all dates inclusive. [কোন মাসের "first half" বলতে ১ থেকে ১৫ তারিখ বুঝাবে এবং "second half" বলতে ১৬ থেকে মাসের শেষ দিন বুঝাবে। যেখানে তারিখগুলো অন্তর্ভূক্ত থাকবে।]


The terms "beginning", "middle" and "end" of a month shall be construed respectively as the 1st to the 10th, the 11th to the 20th and the 21st to the last day of the month, all dates inclusive. [মাসের ক্ষেত্রে "beginning", "middle" and "end" বলতে ১ থেকে ১০, ১১ থেকে ২০ এবং ২১ থেকে মাসের শেষদিন বুঝাবে, যেখানে তারিখগুলো অন্তুর্ভূক্ত থাকবে।]