আর্টিকেল ৩৭ এর বাংলা অনুবাদ পড়তে ক্লিক করুন
UCP 600 - Article 38:
Transferable Credits
ট্রান্সফারেবল এলসি
a. A bank is under no obligation to transfer a credit except to the extent and in the manner expressly consented to by that bank. [ কোনো ব্যাংক এলসি হস্তান্তরের (transfer) বিষয়ে তাদের সুনির্দিষ্ট পরিধি (extent) এবং পদ্ধতির (manner) ওপর স্পষ্ট সম্মতি প্রদান না করা পর্যন্ত সেই এলসি হস্তান্তর করতে বাধ্য নয়।]
[এলসিতে কেবল "Transferable" শব্দটি থাকলেই কোনো ব্যাংক তা ট্রান্সফার করতে আইনত বাধ্য থাকে না। ]
b. For the purpose of this article: Transferable credit means a credit that specifically states it is "transferable".[এই আর্টিকেলে: Transferable credit বলতে এমন একটি এলসিকে বোঝায় যেখানে সুনির্দিষ্টভাবে লেখা থাকে এটি "ট্রান্সফারেবল"।]
A transferable credit may be made available in whole or in part to another beneficiary ("second beneficiary") at the request of the beneficiary ("first beneficiary").[একটি transferable এলসিতে প্রথম বেনিফিশিয়ারি অনুরোধে অন্য একজন বেনিফিশিয়ারির ("দ্বিতীয় বেনিফিশিয়ারি") কাছে এলসিটির সম্পূর্ণ বা আংশিক স্থানান্তর করা যেতে পারে।]
Transferring bank means a nominated bank that transfers the credit or, in a credit available with any bank, a bank that is specifically authorized by the issuing bank to transfer and that transfers the credit. [ট্রান্সফারিং ব্যাংক হলো একটি নমিনেটেড ব্যাংক যেটি এলসিটি transfer করে; অথবা যদি এলসিটি 'Available with any bank' লেখা হয়, সেক্ষেত্রে ইস্যুয়িং ব্যাংক কর্তৃক ট্রান্সফারের জন্য অনুমোদিত সুনির্দিষ্টভাবে উল্লিখিত ব্যাংক এলসিটি ট্রান্সফার করবে।
An issuing bank may be a transferring bank.[একটি ইস্যুইং ব্যাংকও ট্রান্সফারিং ব্যাংক হতে পারে।]
Transferred credit means a credit that has been made available by the transferring bank to a second beneficiary. [ট্রান্সফারড এলসি (Transferred credit) বলতে এমন একটি এলসিকে বোঝায় যা ট্রান্সফারিং ব্যাংক দ্বারা দ্বিতীয় বেনিফিশিয়ারির কাছে উপলব্ধ করা হয়েছে।
[১. মূল এলসিতে "Transferable" শব্দটি থাকা বাধ্যতামূলক।
২. যদি মূল এলসিটি কোনো নির্দিষ্ট ব্যাংকের কাছে অ্যাভেইলএবল হয় (যেমন সোনালী ব্যাংক), তবে তারা ট্রান্সফারিং ব্যাংক। যদি এলসিটি "Available with any bank" হয়, তবে ইস্যুইং ব্যাংক যাকে সুনির্দিষ্টভাবে ক্ষমতা (Specially Authorized) দেবে, কেবল সেই ব্যাংকই ট্রান্সফার করতে পারবে।]
c. Unless otherwise agreed at the time of transfer, all charges (such as commissions, fees, costs or expenses) incurred in respect of a transfer must be paid by the first beneficiary. [ ট্রান্সফারের সময় অন্য কোনো চুক্তি না হয়ে থাকলে, এ সংক্রান্ত সকল চার্জ (যেমন কমিশন, ফি, খরচ বা ব্যয়) অবশ্যই প্রথম বেনিফিশিয়ারি পরিশোধ করবে।]
[ ব্যাখ্যা: যদি এলসিতে লেখা থাকে "Charges are for the account of the beneficiary" এবং এলসিটি ট্রান্সফার করা হয়, তবে 'বেনিফিশিয়ারি' বলতে সাধারণত প্রথম বেনিফিশিয়ারিকেই বোঝায় (যদি না অন্য কিছু উল্লেখ থাকে]
d. A credit may be transferred in part to more than one second beneficiary provided partial drawings or shipments are allowed. A transferred credit cannot be transferred at the request of a second beneficiary to any subsequent beneficiary. The first beneficiary is not considered to be a subsequent beneficiary. [ partial ড্রয়িং বা শিপমেন্টের অনুমতি থাকলে একটি এলসি আংশিক একাধিক দ্বিতীয় বেনিফিশিয়ারির কাছে হস্তান্তর করা যেতে পারে। তবে একটি ট্রান্সফারড এলসি দ্বিতীয় বেনিফিশিয়ারির অনুরোধে পরবর্তী কোনো (তৃতীয়) বেনিফিশিয়ারির কাছে হস্তান্তর করা যাবে না। প্রথম বেনিফিশিয়ারিকে পরবর্তী বেনিফিশিয়ারি হিসেবে গণ্য করা হবে না।]
[ টিকা: যদি দ্বিতীয় বেনিফিশিয়ারি শিপমেন্ট করতে না পারে, তবে সে ওই এলসিটি পুনরায় প্রথম বেনিফিশিয়ারির কাছে ফেরত (Re-transfer) দিতে পারে। এটি "Subsequent Transfer" হিসেবে গণ্য হবে না, কারণ প্রথম বেনিফিশিয়ারি চেইনের মধ্যেই আছেন।]
e. Any request for transfer must indicate if and under what conditions amendments may be advised to the second beneficiary. The transferred credit must clearly indicate those conditions.[transfer এর অনুরোধে উল্লেখ থাকতে হবে যে, amendment দ্বিতীয় বেনিফিশিয়ারিকে জানানো যাবে কি না এবং কোন শর্তে জানানো যাবে। transfer এলসিতে এই শর্তগুলো স্পষ্টভাবে লেখা থাকতে হবে।]
f. If a credit is transferred to more than one second beneficiary, rejection of an amendment by one or more second beneficiary does not invalidate the acceptance by any other second beneficiary, with respect to which the transferred credit will be amended accordingly. For any second beneficiary that rejected the amendment, the transferred credit will remain unamended. [যদি একটি এলসি একাধিক দ্বিতীয় বেনিফিশিয়ারির কাছে হস্তান্তর করা হয়, তবে এক বা একাধিক দ্বিতীয় বেনিফিশিয়ারি কর্তৃক কোনো অ্যামেন্ডমেন্ট রিজেক্ট হলে তা অন্য কোনো দ্বিতীয় বেনিফিশিয়ারির অ্যাকসেপ্টেন্সকে বাতিল করে দিবে না, তাদের ক্ষেত্রে ট্রান্সফারড এলসিটি সেই অনুযায়ী সংশোধিত ধরা হবে। যে কোনো দ্বিতীয় বেনিফিশিয়ারি যারা সংশোধনীটি প্রত্যাখ্যান করেছে, তাদের জন্য ট্রান্সফারড এলসিটি অপরিবর্তিত থাকবে।
ব্যাখ্যা: যদি একাধিক ‘দ্বিতীয় বেনিফিশিয়ারি‘র কাছে এলসি ট্রান্সফার করা হয় এবং তারপর কোনো অ্যামেন্ডমেন্ট হলে, একজন রিজেক্ট করলে আরেকজন অ্যাকসেপ্ট করতে পারেন। যে রিজেক্ট করতে তার জন্য অ্যামেন্ডমেন্ট কার্যকর হবে না। যে অ্যাকেসেপ্ট করবে তার জন্য কার্যকর হবে।
g. The transferred credit must accurately reflect the terms and conditions of the credit, including confirmation, if any, with the exception of: [ট্রান্সফারড এলসিতে অবশ্যই মূল এলসির শর্তাবলি হবহু কনফার্মেশনসহ (যদি থাকে) উল্লেখ করতে হবে, তবে নিচের বিষয়গুলো মূল এলসি হতে পরিবর্তন হতে পারে:]
- any unit price stated therein, [সেখানে উল্লিখিত যেকোনো ইউনিট প্রাইস]
- the expiry date, [এক্সপায়ারি ডেট]
- the period for presentation, [প্রেজেন্টেশনের সময়কাল (Period for presentation), অথবা]
or - the latest shipment date or given period for shipment, any or all of which may be reduced or curtailed.[সর্বশেষ শিপমেন্টের তারিখ বা শিপমেন্টের জন্য দেওয়া সময়কাল, যার যেকোনোটি বা সবগুলোই হ্রাস বা সংক্ষিপ্ত (reduced or curtailed) করা যেতে পারে।
The percentage for which insurance cover must be effected may be increased to provide the amount of cover stipulated in the credit or these articles. [এলসিতে বা এই আর্টিকেলগুলোতে নির্ধারিত কাভারেজের পরিমাণ নিশ্চিত করতে বিমা কাভারেজের শতাংশ (percentage) বৃদ্ধি করা যেতে পারে ।]
The name of the first beneficiary may be substituted for that of the applicant in the credit. [ক্রেডিটে আবেদনকারীর (Applicant) নামের পরিবর্তে প্রথম বেনিফিশিয়ারির নাম প্রতিস্থাপন (substituted) করা যেতে পারে।]
If the name of the applicant is specifically required by the credit to appear in any document other than the invoice, such requirement must be reflected in the transferred credit. [যদি ক্রেডিটে ইনভয়েস ছাড়া অন্য কোনো ডকুমেন্টে সুনির্দিষ্টভাবে আবেদনকারীর নাম থাকার প্রয়োজন হয়, তবে সেই প্রয়োজনীয়তা অবশ্যই ট্রান্সফারড ক্রেডিটে প্রতিফলিত হতে হবে।]
h. The first beneficiary has the right to substitute its own invoice and draft, if any, for those of a second beneficiary for an amount not in excess of that stipulated in the credit, and upon such substitution the first beneficiary can draw under the credit for the difference, if any, between its invoice and the invoice of a second beneficiary. [ প্রথম বেনিফিশিয়ারির তার নিজস্ব ইনভয়েস এবং ড্রাফট (যদি থাকে) দ্বিতীয় বেনিফিশিয়ারির ইনভয়েস ও ড্রাফটের সাথে প্রতিস্থাপন করার অধিকার রয়েছে , তবে তা ক্রেডিটে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি হবে না; এবং এই ধরনের প্রতিস্থাপনের পর প্রথম বেনিফিশিয়ারি তার ইনভয়েস এবং দ্বিতীয় বেনিফিশিয়ারির ইনভয়েসের মধ্যকার পার্থক্য (difference), যদি থাকে, তা এলসির অধীনে উত্তোলন (draw) করতে পারে।]
- - - - - - - - - - - - - - - - - -- -- - - -
ব্যাংকার হিসেবে বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে দেখলে বুঝতে সহজ হবে:
১. মাস্টার এলসি (Master LC): ধরো, একজন বায়ার ১০০ ডলারের একটি এলসি দিল প্রথম বেনিফিশিয়ারিকে (যিনি একজন ট্রেডার বা মিডলম্যান)।
২. ট্রান্সফারড এলসি (Transferred LC): প্রথম বেনিফিশিয়ারি সেই এলসিটি ৮০ ডলারে একজন সাপ্লায়ারের (দ্বিতীয় বেনিফিশিয়ারি) কাছে ট্রান্সফার করল।
৩. শিপমেন্ট ও ইনভয়েস: দ্বিতীয় বেনিফিশিয়ারি পণ্য পাঠিয়ে ৮০ ডলারের ইনভয়েস ব্যাংকে জমা দিল।
৪. প্রতিস্থাপন (Substitution): এখন প্রথম বেনিফিশিয়ারি তার অধিকার বলে ওই ৮০ ডলারের ইনভয়েসটি সরিয়ে নিজের ১০০ ডলারের ইনভয়েসটি বসিয়ে দিল।
৫. পেমেন্ট: ব্যাংক তখন বায়ারের কাছ থেকে ১০০ ডলার নেবে। এর মধ্যে ৮০ ডলার যাবে আসল সাপ্লায়ারের (দ্বিতীয় বেনিফিশিয়ারি) কাছে, আর বাকি ২০ ডলার (Difference) পাবে প্রথম বেনিফিশিয়ারি তার মুনাফা হিসেবে।
i. If the first beneficiary is to present its own invoice and draft, if any, but fails to do so on first demand, or if the invoices presented by the first beneficiary create discrepancies that did not exist in the presentation made by the second beneficiary and the first beneficiary fails to correct them on first demand, the transferring bank has the right to present the documents as received from the second beneficiary to the issuing bank, without further responsibility to the first beneficiary. [ যদি প্রথম বেনিফিশিয়ারি তার নিজস্ব ইনভয়েস ও ড্রাফট (যদি থাকে) দাখিল করার কথা থাকে, কিন্তু প্রথম দাবিতেই তা দাখিল করতে ব্যর্থ হয়, অথবা তার দাখিল করা ইনভয়েসে এমন ত্রুটি (discrepancy) থাকে যা দ্বিতীয় বেনিফিশিয়ারির ডকুমেন্টে ছিল না এবং প্রথম বেনিফিশিয়ারি প্রথম দাবিতেই তা সংশোধন করতে ব্যর্থ হয়, তাহলে ট্রান্সফারিং ব্যাংক দ্বিতীয় বেনিফিশিয়ারির কাছ থেকে প্রাপ্ত ডকুমেন্টগুলো অপরিবর্তিত অবস্থায় ইস্যুইং ব্যাংকের কাছে দাখিল করার অধিকার রাখে, এবং এ বিষয়ে প্রথম বেনিফিশিয়ারির প্রতি তাদের আর কোনো দায় থাকবে না]
[সহজ ব্যাখ্যা : ট্রান্সফারেবল এলসিতে সাধারণত প্রথম বেনিফিশিয়ারি (মিডলম্যান) দ্বিতীয় বেনিফিশিয়ারির ইনভয়েস বদলে নিজের ইনভয়েস দেয় যাতে সে তার লাভ (Profit Margin) তুলে নিতে পারে। ]
j. The first beneficiary may, in its request for transfer, indicate that honour or negotiation is to be effected to a second beneficiary at the place to which the credit has been transferred, up to and including the expiry date of the credit. This is without prejudice to the right of the first beneficiary in accordance with sub-article 38 (h). [প্রথম বেনিফিশিয়ারি তার হস্তান্তরের অনুরোধে উল্লেখ করতে পারে যে, এলসি যে স্থানে হস্তান্তর করা হয়েছে, সেই স্থানে দ্বিতীয় বেনিফিশিয়ারির পক্ষে honour বা negotiation করা যাবে, এবং তা এলসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রযোজ্য থাকবে। তবে এতে সাব-আর্টিকেল 38 (h) অনুযায়ী প্রথম বেনিফিশিয়ারির অধিকার অক্ষুণ্ণ থাকবে]
