Header Ads Widget

📘 Income Tax Friend

UCP 600 – Article 5 : ডকুমেন্ট বনাম মালামাল, সেবা বা পারফরম্যান্স

 



আর্টিকেল ৪ এর অনুবাদ পড়তে ক্লিক করুন।


UCP 600 – Article 5 

Documents v. Goods, Services or Performance

ডকুমেন্ট বনাম মালামাল, সেবা বা পারফরম্যান্স



Banks deal with documents and not with goods, services or performance to which the documents may relate. [ ব্যাংক ডকুমেন্ট নিয়ে কাজ করে, ডকুমেন্টের সাথে জড়িত মালামাল, সেবাপন্য বা কর্মসেবা নিয়ে কাজ করে না। ]


সহজ ব্যাখ্যা :

এই একটি লাইনের ওপর ভিত্তি করেই পুরো আন্তর্জাতিক বাণিজ্য টিকে আছে। ব্যাংকারদের জন্য এটি ইউসিপির সবচেয়ে মূল্যবান অংশ। ব্যাংক শুধু ডকুমেন্ট দেখবে। মালামাল  কী হলো কেমন হলো এটা তার বিচারের বিষয় নয়। এরজন্য ব্যাংকারের কোনো দায়বদ্ধতা নেই। 

 এর মূল বার্তাগুলো হলো:

১. কাগজই সব (Paperwork is Everything): ব্যাংক কখনো বন্দরে গিয়ে চেক করে না যে কন্টেইনারের ভেতরে ল্যাপটপ আছে নাকি পাথর। ব্যাংক শুধু দেখে যে শিপিং ডকুমেন্টে "Laptop" লেখা আছে কি না। যদি নথিপত্র এলসির শর্তের সাথে মিলে যায়, তবে ব্যাংক পেমেন্ট দিতে বাধ্য।

২. পণ্যের গুণগত মান: আমদানিকারক যদি অভিযোগ করেন যে "পণ্য খারাপ এসেছে" বা "সেবা ঠিকমতো পাওয়া যায়নি", তবে ব্যাংক সেই অজুহাতে পেমেন্ট আটকাতে পারবে না। কারণ ব্যাংক পণ্যের বিশেষজ্ঞ নয়, ব্যাংক হলো দলিলের বিশেষজ্ঞ।

৩. দায়মুক্তি: পণ্য পথে নষ্ট হলে বা চুরি হলে তার দায় ব্যাংকের নয়। ব্যাংক শুধু দেখবে বেনিফিশিয়ারি (রপ্তানিকারক) সঠিক সময়ে সঠিক ডকুমেন্ট জমা দিয়েছেন কি না।



আর্টিকেল ৬ এর অনুবাদ পড়তে ক্লিক করুন।