Header Ads Widget

📘 Income Tax Friend

UCPDC 600 Article 6; প্রাপ্যতা, মেয়াদোত্তীর্ণ এবং উপস্থাপনের স্থান

 


 
Availability, Expiry Date and Place for presentation 
প্রাপ্যতা, মেয়াদোত্তীর্ণ এবং উপস্থাপনের স্থান

a. A credit must state the bank with which it is available or whether it is available with any bank. A credit available with a nominated bank is also available with the issuing bank.

(ক)  কোন ব্যাংকে এলসিটি available  হবে তা অবশ্যই এলসিতে উল্লেখ থাকতে হবে অথবা available with any bank  কথাটি উল্লেখ থাকতে হবে। এলসি নমিনেটেড ব্যাংক কর্তৃক গৃহীত হলে তা ইস্যুইং ব্যাংক কর্তৃক গৃহীত বলে গণ্য হবে।
[ ব্যাখা *এভেইলবল ব্যাংক বলতে নমিনেটেড ব্যাংকে বোঝায়। ডকুমেন্ট নমিনেটেড ব্যাংকে জমা দেয়া হলে তা ইস্যুয়িং ব্যাংকে জমা দেয়া হয়েছে ধরে নেয়া হবে। ]

b. A credit must state whether it is available by sight payment, deferred payment, acceptance or negotiation.  (খ)  এলসিতে অবশ্যই ‘available by sight payment, deferred payment, acceptance বা negotiation যে কোন একটি উল্লেখ থাকতে হবে। 


c. A credit must not be issued available by a draft drawn on the applicant.

(গ)  আবেদনকারীর উপর  কোনোভাবেই draft drawn on করে এলসি ইস্যু করা যাবে না।  
[ ব্যাখা * আবেদনকারীর উপর ড্রাফট ইস্যু করা যাবে না। সাধারণত ইস্যুয়িং ব্যাংক বা প্রযোজ্য ক্ষেত্রে নেগোশিয়েটিং ব্যাংক এর  উপর ড্রাফট ড্রন অন করা হয়। ]

d.

i. A credit must state an expiry date for presentation. An expiry date stated for honour or negotiation will be deemed to be an expiry date for presentation.
(ঘ)  
(১) এলসিতে অবশ্যই প্রেজেন্টেশানের শেষ তারিখ (expiry date) উল্লেখ থাকতে থাকবে। অনার বা নেগোশিয়েশন এর শেষ তারিখ প্রেজেন্টেশানেরও শেষ তারিখ বিবেচিত হবে। 
 
ii. The place of the bank with which the credit is available is the place for presentation. The place for 
presentation under a credit available with any bank is that of any bank. A place for presentation other than that of the issuing bank is in addition to the place of the issuing bank.
(২)  এলসি যে ব্যাংকের সাথে এভেলবল তার অবস্থানই হবে ডকুমেন্ট দাখিল  (presentation) করার স্থান। যদি available with any bank লিখা থাকলে যে কোন ব্যাংকে ডকুমেন্ট দাখিল করা যাবে। (এক্ষেত্রে) ইসুইং ব্যাংক ব্যতীত অন্য কোথাও presentation করার জন্য বলা হলে সেটি ইস্যুইং ব্যাংকে অবস্থানের অতিরিক্ত স্থান হিসেবে গণ্য করা হবে। 
[ ব্যাখা *এভেইলবল ব্যাংক যার নাম সেখানে ডকুমেন্ট জমা দিতে হবে।  ইস্যুয়িং ব্যাংকেও সরাসরি ডকুমেন্ট জমা দেয়া যায়]

e. Except as provided in sub-article 29 (a), a presentation by or on behalf of the beneficiary must be made on or before the expiry date.

(ঙ)   কেবলমাত্র ২৯ (ক) উপধারা ব্যতীত রপ্তানীকারকের পক্ষে presentation বলতে মেয়াদোত্তীণের্র দিন অথবা তার পূর্বেই উপস্থাপন করতে হবে। 

[ ব্যাখা *presentation এর জন্য ২১দিন নির্ধারিত হলেও তা এক্সপায়ারি ডেট অতিক্রম করতে পারবে না। ২৯ (ক) উপধারায়  বলা হয়েছে যদি শেষ দিন ব্যাংক বন্ধ থাকে, পরবর্তী ব্যাংক খোলার দিবসে উপস্থাপন করা যাবে। ]


নোট: এই আর্টিকেল এর গুরুত্বপূর্ণ জিনিস হলো, এখানে প্রতিটি অনুচ্ছেদে  must  অথবা must not শব্দটি আছে।