Header Ads Widget

📘 Income Tax Friend

UCP 600 - Article 10 : অ্যামেন্ডমেন্ট

  

   



আর্টিকেল 9 এর অনুবাদ পড়তে ক্লিক করুন।


UCP 600 - Article 10 : 

Amendments [সংশোধনী]



 a. Except as otherwise provided by article 38, a credit can neither be amended nor cancelled without the agreement of the issuing bank, the confirming bank, if any, and the beneficiary.  [ধারা ৩৮-এ অন্য কোনো বিধান না থাকলে, ইস্যুয়িং ব্যাংক, কনফার্মিং ব্যাংক (যদি থাকে) এবং বেনিফিশিয়ারি সম্মতি ব্যতীত কোনো ক্রেডিট (এলসি) সংশোধন বা বাতিল করা যাবে না। ]

(* ধারা ৩৮ কি বলে দেখে নিন। ধারা ৩৮ মূলত 'ট্রান্সফারেবল ক্রেডিট' (Transferable Credits) নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে প্রথম বেনিফিশিয়ারি বা মধ্যস্থতাকারী এলসি-র কিছু অংশ (যেমন: মূল্য কমানো বা শিপমেন্টের সময় কমানো) পরিবর্তন করে দ্বিতীয় বেনিফিশিয়ারিকে হস্তান্তর করতে পারেন। এই বিশেষ পরিস্থিতির কারণেই এখানে "Except as otherwise provided by article 38" কথাটি ব্যবহার করা হয়েছে।]



b. An issuing bank is irrevocably bound by an amendment as of the time it issues the amendment. A confirming bank may extend its confirmation to an amendment and will be irrevocably bound as of the time it advises the amendment. A confirming bank may, however, choose to advise an amendment without extending its confirmation and, if so, it must inform the issuing bank without delay and inform the beneficiary in its advice.  [(খ) একটি ইস্যুয়িং ব্যাংক কোনো Amendment ইস্যু করার মুহূর্ত থেকেই তার দ্বারা  অলঙ্ঘনীয়ভাবে (Irrevocably) দায়বদ্ধ হয়ে পড়ে।

একটি কনফার্মিং ব্যাংক চাইলে কোনো অ্যামেন্ডেমেন্টেও কনফার্মেশন যুক্ত করতে পারে এবং সেক্ষেত্রে তারা ওই সংশোধনীটি অ্যাডভাইজ বা পাঠানোর মুহূর্ত থেকেই তার দ্বারা অলঙ্ঘনীয়ভাবে (Irrevocably) দায়বদ্ধ হবে। তবে, কনফার্মিং ব্যাংক চাইলে কনফার্মেশন প্রদান না করেও সংশোধনীটি অ্যাডভাইজ করতে পারে; যদি তারা তা-ই করে, তবে বিষয়টি দেরি না করে  ইস্যুয়িং ব্যাংককে জানাতে হবে এবং বেনিফিশিয়ারিকেও তা তাদের অ্যাডভাইসের মাধ্যমে অবহিত করতে হবে।] 

[*অ্যামেন্ডমেন্ট এ কনফার্মেশন এড করা হবে কিনা তা কনফার্মিং ব্যাংকের স্বেচ্ছাধীন। এলসি কনফার্ম করা মানে অ্যামেন্টমেন্ট কনফার্ম করতে বাধ্য, তেমন নয়। যেমন ধরুন এলসি 10000 ডলার, কনফার্ম করা হয়েছিল। পরে এলসি অ্যামেন্ডমেন্ট করা হলো 12000 ডলার।  এক্ষেত্রে অতিরিক্ত 2000 ডলার এর কনফার্মেশন দিতে কনফার্মিং ব্যাংক বাধ্য নয়। সে কনফার্ম এড না করেও অ্যামেন্ডমেন্ট এডভাইস করতে পারে। এটি তার স্বেচ্ছাধীন।]




c. The terms and conditions of the original credit (or a credit incorporating previously accepted amendments) will remain in force for the beneficiary until the beneficiary communicates its acceptance of the amendment to the bank that advised such amendment. The beneficiary should give notification of acceptance or rejection of an amendment. If the beneficiary fails to give such notification, a presentation that complies with the credit and to any not yet accepted amendment will be deemed to be notification of acceptance by the beneficiary of such amendment. As of that moment the credit will be amended.  [গ) বেনিফিশিয়ারি কোনো অ্যামেন্ডমেন্ট এর বিষয়ে অ্যাডভাইজিং ব্যাংককে তা একসেপ্ট/ মেনে নেয়ার  কথা না  জানানো পর্যন্ত মূল এলসির শর্তাবলি (অথবা পূর্বে অ্যকসেপ্টেড অ্যামেন্ডমেন্ট পর্যন্ত) শর্তাদিই কার্যকর ধরে নিতে হবে। বেনিফিশিয়ারির উচিত একটি অ্যামেন্ডমেন্ট গ্রহণ বা বর্জনের (Acceptance or Rejection) বিষয়টি নোটিফিকেশনের মাধ্যমে জানানো।

যদি বেনিফিশিয়ারি এইরূপ নোটিফিকেশন না দেন, তবে তিনি যদি মূল এলসি এবং উক্ত (এখনও গ্রহণ না করা) অ্যামেন্ডমেন্ট এর শর্ত মেনে নথিপত্র উপস্থাপন (Presentation) করেন, তবে সেই  অ্যামেন্ডমেন্টটি বেনিফিশিয়ারি কর্তৃক  পরোক্ষভাবে একসেপ্ট করে নিয়েছেন হিসেবে গণ্য করা হবে। সেই মুহূর্ত থেকেই ক্রেডিটটি সংশোধিত বলে বিবেচিত হবে।] 

( ব্যাখ্যা:   আমদানিকারক এলসি অ্যামেন্ডমেন্ট পাঠালেই তা কার্যকর হয়ে যায় না। রপ্তানিকারক যতক্ষণ পর্যন্ত হ্যাঁ না বলছেন, ততক্ষণ আগের শর্তগুলোই বহাল থাকবে। ২. রপ্তানিকারক  চাইলে অ্যামেন্ডমেন্টটি গ্রহণ করতে পারে, আবার বর্জনও করতে পারে। এটি জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। বলা যাবে না, ০৩ দিনের মধ্যে বর্জন না করলে ধরে নেয়া হবে যে, এটি অ্যাকসেপ্ট করেছেন। এমন নিয়ম ইউসিপিতে নেই। অটো একসেপ্ট হয় না। 

তবে, রপ্তানিকারক ব্যাংককে চিঠিতে জানায়নি যে আপনি অ্যামেন্ডমেন্টটি গ্রহণ করেছেন, কিন্তু সংশোধিত এলসির শর্ত মেনে জাহাজে পণ্য পাঠিয়ে নথিপত্র ব্যাংকে জমা দিয়েছেন। আইনত ধরে নেওয়া হবে যে আপনি শর্তটি মেনে নিয়েছেন।]




d. A bank that advises an amendment should inform the bank from which it received the amendment of any notification of acceptance or rejection.[ ঘ) যে ব্যাংক Amendment অ্যাডভাইজ করে, সেই ব্যাংক উক্ত সংশোধনীর Acceptance or rejection এর বিষয়ে বেনিফিশিয়ারী থেকে যেকোনো নোটিফিকেশন পাওয়া মাত্রই তা যে ব্যাংক থেকে অ্যামেন্ডেমেন্ট এসেছে তাদের জানাবে।]




 e. Partial acceptance of an amendment is not allowed and will be deemed to be notification of rejection of the amendment.  [ঙ. একটি Amendment আংশিক গ্রহণ (Partial acceptance) করা যায় না এবং Partial acceptance করলে পুরো অ্যামেন্ডমেন্ট Rejection হিসেবে গণ্য করা হবে।]



 f. A provision in an amendment to the effect that the amendment shall enter into force unless rejected by the beneficiary within a certain time shall be disregarded. [(চ) একটি Amendment এ যদি এমন কোনো কিছু লেখা থাকে যে— ‘‘একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বেনিফিশিয়ারি তা বর্জন (Rejected) না করলে সংশোধনীটি কার্যকর হয়ে যাবে’’, তবে এমন  বাক্য উপেক্ষা করতে হবে] 

[এমন বাক্য লেখা বা নালেখা মূল্যহীন। এমন শর্তারোপ করা যায় না।]



এই আর্টিকেলটির ৫টি মূল শিক্ষা :

১. ত্রিপক্ষীয় সম্মতি: এলসি বাতিল বা সংশোধন করতে হলে ইস্যুয়িং ব্যাংক, কনফার্মিং ব্যাংক এবং বেনিফিশিয়ারি—এই তিন পক্ষেরই 'হ্যাঁ' বলতে হবে। কেউ একতরফাভাবে কিছু করতে পারবে না।

২. কনফার্মিং ব্যাংকের স্বাধীনতা: মূল এলসিতে গ্যারান্টি দিলেও, কনফার্মিং ব্যাংক প্রতিটি সংশোধনীতে গ্যারান্টি দিতে বাধ্য নয়। তারা চাইলে শুধু 'অ্যাডভাইজ' করতে পারে।

৩. সব অথবা কিছুই না (All or Nothing): আপনি একটি সংশোধনীর অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না—তা হবে না। আংশিক গ্রহণ মানেই পুরো সংশোধনী বাতিল।

৪. আচরণের মাধ্যমে গ্রহণ (Acceptance by Conduct): আপনি চিঠি দিয়ে 'হ্যাঁ' না বললেও যদি নতুন শর্ত মেনে শিপমেন্ট করে ফেলেন, তবে আইনত ধরে নেওয়া হবে আপনি সংশোধনীটি মেনে নিয়েছেন।

৫. অটো-অ্যাকসেপ্টেন্স অবৈধ: ব্যাংক আপনাকে সময়সীমা দিয়ে বাধ্য করতে পারবে না। আপনার নীরবতাকে সম্মতি হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ ইউসিপিতে নেই।


আপনার জন্য শব্দার্থ (Glossary):

  • In force: কার্যকর বা বলবৎ।

  • Incorporate: অন্তর্ভুক্ত করা।

  • Deemed to be: হিসেবে গণ্য হওয়া।

  • Disregarded: উপেক্ষা করা বা অগ্রাহ্য করা।


আর্টিকেল ১১ এর অনুবাদ পড়তে ক্লিক করুন।