Header Ads Widget

📘 Income Tax Friend

UCP 600 - Article 7: ইস্যুয়িং ব্যাংকের দায়বদ্ধতা

  



Issuing Bank Undertaking 

ইস্যুয়িং ব্যাংকের দায়বদ্ধতা


a. Provided that the stipulated documents are presented to the nominated bank or to the issuing bank and that they constitute a complying presentation, the issuing bank must honour if the credit is available by:

(ক):  এলসির বর্ণিত Documents যদি নমিনেটেড ব্যাংক অথবা ইস্যুকারী ব্যাংকের নিকট দাখিল করা হয় এবং সেগুলো যদি একটি Complying Presentation হয়, তবে ইস্যুকারী ব্যাংক অবশ্যই অর্থ পরিশোধ (Honour) করবে, যদি .....


 i. sight payment, deferred payment or acceptance with the issuing bank;

(১): ইস্যুয়িং ব্যাংকের সহিত সাইট পেমেন্ট (দেখামাত্র পরিশোধ), ডেফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ) অথবা একসেপট্যান্স (স্বীকৃতি)-এর মাধ্যমে পরিশোধযোগ্য হলে।


ii. sight payment with a nominated bank and that nominated bank does not pay;

(২): নমিনেটেড ব্যাংক সাইট পেমেন্ট-এর মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও যদি সেই নমিনেটেড ব্যাংক তা পরিশোধ না করে।


iii. deferred payment with a nominated bank and that nominated bank does not incur its deferred payment undertaking or, having incurred its deferred payment undertaking, does not pay at maturity;

(৩): নমিনেটেড ব্যাংক ডেফার্ড পেমেন্ট-এর মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও যদি নমিনেটেড ব্যাংক দায়ভার (Undertaking) গ্রহণ না করে, অথবা দায়ভার গ্রহণ করার পরেও মেয়াদ শেষে (At maturity) অর্থ পরিশোধ না করে।


iv. acceptance with a nominated bank and that nominated bank does not accept a draft drawn on it or, having accepted a draft drawn on it, does not pay at maturity;

(৪): নমিনেটেড ব্যাংকের নিকট একসেপট্যান্স-এর মাধ্যমে পরিশোধ করার কথা থাকা সত্ত্বেও যদি নমিনেটেড ব্যাংক তার ওপর করা ড্রাফট গ্রহণ না করে, অথবা গ্রহণ করার পরেও মেয়াদ শেষে অর্থ পরিশোধ না করে।


v. negotiation with a nominated bank and that nominated bank does not negotiate.

(৫): নমিনেটেড ব্যাংকের নিকট নেগোশিয়েশন-এর মাধ্যমে পরিশোধযোগ্য হওয়া সত্ত্বেও যদি সেই ব্যাংক তা নেগোশিয়েট না করে।


b. An issuing bank is irrevocably bound to honour as of the time it issues the credit.

(খ): একটি ইস্যুয়িং ব্যাংক এলসিটি ইস্যু করার মুহূর্ত থেকেই এর দায়ভার মেটাতে অপ্রত্যাহারযোগ্যভাবে (Irrevocably) বাধ্য।


c. An issuing bank undertakes to reimburse a nominated bank that has honoured or negotiated a complying presentation and forwarded the documents to the issuing bank. Reimbursement for the amount of a complying presentation under a credit available by acceptance or deferred payment is due at maturity, whether or not the nominated bank prepaid or purchased before maturity. An issuing bank's undertaking to reimburse a nominated bank is independent of the issuing bank's undertaking to the beneficiary.

(গ): ইস্যুইং ব্যাংক নমিনেটেড ব্যাংক কর্তৃক কমপ্লাইং প্রেজেন্টেশন এর  বিপরীতে পরিশোধিত অথবা নেগোশিয়েটেকৃত এলসির মূল্য পুনর্ভরণ এর জন্য ইস্যুয়িং ব্যাংকে ডকুমেন্ট পাঠালে  তা পুনঃভরণ করতে দায়বদ্ধ। 

একসেপট্যান্স (Acceptance) বা ডেফার্ড এলসির ক্ষেত্রে নমিনেটেড ব্যাংক মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অর্থ অগ্রিম প্রদান বা বিল ক্রয় করুক বা না করুক মেয়াদ পূর্ণ হওয়ার পর (At maturity) কমপ্লাইং প্রেজেন্টেশন এর  বিপরীতে ইস্যুয়িং ব্যাংক পুনর্ভরণ প্রদান করতে হবে। 

ইস্যুইং ব্যাংক কর্তৃক নমিনেটেড ব্যাংকে দেনা পরিশোধের অঙ্গীকার, ইস্যুইং ব্যাংক  কর্তৃক বেনিফিসিয়ারীর প্রতি সৃষ্ট অঙ্গীকার হতে আলাদা । 


💡 এই অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ দিক :

১। এই আর্টিকেলে গুরুত্বপূর্ন টার্মসটি হলো Complying Presentation। বারবার বলা হয়েছে নমিনেটেড ব্যাংক Complying Presentation অনার বা নেগোশিয়েট করবে। প্রেজেন্টশন যদি নন-কম্প্লায়িং থাকে এবং নমিনেটেড ব্যাংক ভুলেও যদি তা অনার না নেগোশিয়েট করে ফেলে তবে তার দায় ইস্যুয়িং ব্যাংক নিবে না। 
২। আরেকটি তথ্য হলো, নমিনেটেড ব্যাংক নেগোশিয়েট ছাড়াও সাইট পেমেন্ট দিতে পারে। 

শব্দার্থ: 
*Complying Presentation: এলসির শর্তানুযায়ী ডকুমেন্ট নির্ভুল হলে তাকে Complying Presentation বলে। এর মানে কোনো ডিসক্রিপেন্সি নাই। 
*Irrevocability: এলসি ইস্যু হওয়ার পর আমদানিকারক বা ব্যাংক এককভাবে এটি এককভাবে বাতিল করতে পারে না। 
*Maturity: ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে মেয়াদ পূর্ণ হওয়া মাত্রই ইস্যুকারী ব্যাংক পেমেন্ট নিশ্চিত করবে।