Header Ads Widget

📘 Income Tax Friend

UCP 600 - Article 12 :নমিনেশন

    

   



আর্টিকেল ১১ এর অনুবাদ পড়তে ক্লিক করুন।


UCP 600 - Article 12 

Nomination  [নমিনেশন]


a. Unless a nominated bank is the confirming bank, an authorization to honour or negotiate does not impose any obligation on that nominated bank to honour or negotiate, except when expressly agreed to by that nominated bank and so communicated to the beneficiary.  [যদি কোনো 'নমিনেটেড ব্যাংক' নিজে  'কনফার্মিং ব্যাংক' না হয়, তবে শুধুমাত্র 'নমিনেটেড ব্যাংক' হওয়ার কারণে তারা পেমেন্ট করতে (Honour or Negotiate) বাধ্য নয়। তারা চাইলে ডকুমেন্ট চেক করে ফেরত দিতে পারে বা কেবল ইস্যুয়িং ব্যাংকের কাছে পাঠিয়ে দিতে পারে।


[ব্যতিক্রম: যদি তারা বেনিফিশিয়ারির সাথে আলাদাভাবে কোনো চুক্তি করে যে তারা পেমেন্ট দেবে, তবেই তারা দায়বদ্ধ থাকবে।]


b. By nominating a bank to accept a draft or incur a deferred payment undertaking, an issuing bank authorizes that nominated bank to prepay or purchase a draft accepted or a deferred payment undertaking incurred by that nominated bank. [খ. ইস্যুয়িং ব্যাংক যখন কোনো নমিনেটেড ব্যাংককে ড্রাফট 'Accept' করতে বা 'Deferred Payment' এর undertaking  দিতে বলে, তখন তারা পরোক্ষভাবে ওই ব্যাংককে অনুমতি দিয়ে দেয় যে—নমিনেটেড ব্যাংক চাইলে মেয়াদ শেষ হওয়ার অগ্রিম পরিশোধ করতে পারে বা বিলক্রয় করতে পারে]



c. Receipt or examination and forwarding of documents by a nominated bank that is not a confirming bank does not make that nominated bank liable to honour or negotiate, nor does it constitute honour or negotiation.  [কোনো নমিনেটেড ব্যাংক যদি ডকুমেন্ট গ্রহণ করে, পরীক্ষা করে এবং ইস্যুয়িং ব্যাংকের কাছে পাঠিয়ে দেয়—তার মানে এই নয় যে তারা পেমেন্ট করতে রাজি হয়েছে। এই কাজটিকে 'Honour' বা 'Negotiation' বলা যাবে না।]



[ব্যাখ্যা:  এলসি-তে বলা আছে: "Available with Nominated Bank by Negotiation"।

রপ্তানিকারক ডকুমেন্ট জমা দিলেন। নমিনেটেড ব্যাংক দেখলো সব ঠিক আছে। তারা ডকুমেন্টগুলো ইস্যুয়িং ব্যাংকের কাছে পাঠিয়ে দিল এবং কভারিং লেটারে লিখলো: "Documents are in order and forwarded for payment." কিন্তু তারা নিজেরা বেনিফিশিয়ারিকে কোনো টাকা দিল না।

পরদিন ইস্যুয়িং ব্যাংক দেউলিয়া হয়ে গেল বা পেমেন্ট দিতে পারলো না।

প্রশ্ন: এখন বেনিফিশিয়ারি কি নমিনেটেড ব্যাংকের কাছে পেমেন্ট দাবি করতে পারবে? কারণ তারা ডকুমেন্ট চেক করে বলেছিল "Documents are in order"?

উত্তর না। ]