Header Ads Widget

📘 Income Tax Friend

UCP 600 - Article 13 : ব্যাংক-টু-ব্যাংক রিইম্বার্সমেন্ট

    

   



আর্টিকেল 12 এর অনুবাদ পড়তে ক্লিক করুন।


UCP 600 - Article 13

Bank-to-Bank Reimbursement Arrangements 

ব্যাংক-টু-ব্যাংক রিইম্বার্সমেন্ট



a. If a credit states that reimbursement is to be obtained by a nominated bank ("claiming bank") claiming on another party ("reimbursing bank"), the credit must state if the reimbursement is subject to the ICC rules for bank-to-bank reimbursements in effect on the date of issuance of the credit. ["যদি কোনো লেটার অফ ক্রেডিটে উল্লেখ থাকে যে, Nominated Bank (Claiming Bank) অন্য একটি পক্ষের (Reimbursing Bank) কাছ থেকে টাকা বুঝে নেবে, তবে ওই এলসিতে অবশ্যই উল্লেখ থাকতে হবে যে—এই টাকা লেনদেনের প্রক্রিয়াটি এলসি ইস্যু করার তারিখে কার্যকর থাকা আইসিসি (ICC)-র 'ব্যাংক-টু-ব্যাংক রিইম্বার্সমেন্ট' সংক্রান্ত নিয়মাবলীর (যেমন: URR 725) আওতাভুক্ত কি না।]



b. If a credit does not state that reimbursement is subject to the ICC rules for bank-to-bank reimbursements, the following apply: [খ. যদি কোনো এলসিতে উল্লেখ না থাকে যে রিইম্বার্সমেন্টটি আইসিসি (ICC) নিয়মের (URR) আওতাভুক্ত, তবে নিচের নিয়মগুলো প্রযোজ্য হবে:]

i.An issuing bank must provide a reimbursing bank with a reimbursement authorization that conforms with the availability stated in the credit. The reimbursement authorization should not be subject to an expiry date. [i. ইস্যুয়িং ব্যাংককে অবশ্যই রিইম্বার্সিং ব্যাংককে একটি 'রিইম্বার্সমেন্ট অথোরাইজেশন' বা পেমেন্টের অনুমতি দিতে হবে, যা এলসির শর্তাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এই অনুমতির কোনো নির্দিষ্ট মেয়াদ বা 'Expiry Date' থাকা উচিত নয়।]
* * * * * * * * * * * *
একটি উদাহরণ দেই। ধরুণ  এলসির  Issuing Bank: Sonali Bank,
Reimbursing Bank: Citibank N.A., New York, 
Beneficiary: Guangzhou Corporation
LC Amount: USD 1,000,000
Nominated/Claiming Bank: Bank of China, 

সোনালী ব্যাংক Citibank-কে একটি Reimbursement Authorization পাঠাবে। সেখানে লেখা থাকবে: “Citibank, এই LC-এর অধীনে Bank of China থেকে reimbursement claim এলে, LC-এর শর্ত অনুযায়ী USD 1,000,000 পর্যন্ত Bank of China-কে reimburse করুন এবং আমাদের account-এ debit করুন.”



ii.A claiming bank shall not be required to supply a reimbursing bank with a certificate of compliance with the terms and conditions of the credit. [ii. পেমেন্ট দাবি করার সময় ক্লেমিং ব্যাংককে রিইম্বার্সিং ব্যাংকের কাছে কোনো 'কমপ্লায়েন্স সার্টিফিকেট' (অর্থাৎ এলসির সব শর্ত মানা হয়েছে মর্মে এমন কোনো সনদ) জমা দিতে হবে না।]



iii.An issuing bank will be responsible for any loss of interest, together with any expenses incurred, if reimbursement is not provided on first demand by a reimbursing bank in accordance with the terms and conditions of the credit. [iii. রিইম্বার্সিং ব্যাংক যদি প্রথম দাবিতেই এলসির শর্ত অনুযায়ী পেমেন্ট না দেয়, তবে এর ফলে সৃষ্ট যেকোনো সুদের ক্ষতি এবং আনুষঙ্গিক খরচের জন্য ইস্যুয়িং ব্যাংক দায়ী থাকবে।]



iv.A reimbursing bank's charges are for the account of the issuing bank. However, if the charges are for the account of the beneficiary, it is the responsibility of an issuing bank to so indicate in the credit and in the reimbursement authorization. If a reimbursing bank's charges are for the account of the beneficiary, they shall be deducted from the amount due to a claiming bank when reimbursement is made. If no reimbursement is made, the reimbursing bank's charges remain the obligation of the issuing bank. [iv. রিইম্বার্সিং ব্যাংকের যাবতীয় চার্জ বা খরচ ইস্যুয়িং ব্যাংক বহন করবে। তবে যদি এই খরচ বেনিফিশিয়ারির দেওয়ার কথা থাকে, তবে তা এলসি এবং রিইম্বার্সমেন্ট অথোরাইজেশনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট থেকে খরচ নেওয়ার কথা থাকলে, পেমেন্ট দেওয়ার সময় রিইম্বার্সিং ব্যাংক তা কেটে রেখে বাকি টাকা দেবে। যদি কোনো কারণে শেষ পর্যন্ত পেমেন্ট বা রিইম্বার্সমেন্ট না হয়, তবে রিইম্বার্সিং ব্যাংকের চার্জ দেওয়ার দায়ভার ইস্যুয়িং ব্যাংকের ওপরেই থাকবে।]



c. An issuing bank is not relieved of any of its obligations to provide reimbursement if reimbursement is not made by a reimbursing bank on first demand. [গ. রিইম্বার্সিং ব্যাংক যদি প্রথম দাবিতে টাকা পরিশোধ না করে, তবে ইস্যুয়িং ব্যাংক তার পেমেন্ট দেওয়ার বাধ্যবাধকতা থেকে কোনোভাবেই মুক্তি পাবে না।]



সারসংক্ষেপ:

১. ইস্যুয়িং ব্যাংকের দায়: রিইম্বার্সিং ব্যাংক যদি টাকা না দেয় বা দেরি করে, তবে ইস্যুয়িং ব্যাংককেই সব জরিমানা (সুদসহ) এবং মূল টাকা পরিশোধ করতে হবে। 

২. ডকুমেন্টেশন: রিইম্বার্সিং ব্যাংকের কাছে কোনো শিপিং ডকুমেন্ট বা কমপ্লায়েন্স সার্টিফিকেট পাঠানোর প্রয়োজন নেই; তারা কেবল পেমেন্ট হ্যান্ডেল করবে। 

৩. চার্জ: টাকা না দিলেও রিইম্বার্সিং ব্যাংক তাদের সার্ভিস চার্জ ইস্যুয়িং ব্যাংকের কাছ থেকে দাবি করতে পারে।



ব্যাংক-টু-ব্যাংক রিইম্বার্সমেন্ট ব্যবস্থা প্রথমে পুরো বিষয়টিকে একটি বাস্তব LC transaction দিয়ে বুঝি।

একটি সাধারণ কাঠামো
↓
Issuing Bank – Bank A
↓ LC
Nominated/Claiming Bank – Bank B
↓
Beneficiary (Seller)
→ reimbursement authorization → Bank C (Reimbursing Bank)
→ টাকা → Bank B (Claiming Bank)

ধরুন:

Applicant (Buyer)

কিন্তু Bank A-এর কাছে Bank B-এর টাকা সরাসরি পাঠানোর ব্যবস্থা নেই। Bank A-এর একটি account আছে অন্য একটি ব্যাংকে: Reimbursing Bank – Bank C

তাহলে কাঠামো হবে:

Bank A (Issuing Bank)

অর্থাৎ, Bank B ডকুমেন্টস দেখে complying presentation হলে beneficiary-কে payment করে। তারপর Bank B, Bank C-এর কাছ থেকে নিজের টাকা ফেরত নেয়।

এটাই bank-to-bank reimbursement।



 

আর্টিকেল ১৪ এর অনুবাদ পড়তে ক্লিক করুন।