আর্টিকেল ১৪ এর অনুবাদ পড়তে ক্লিক করুন।
UCP 600 - Article 15
a. When an issuing bank determines that a presentation is complying, it must honour. [যখন কোনো ইস্যুয়িং ব্যাংক উপস্থাপন (Presentation) কে complying হয়েছে মনে করে, তখন অবশ্যই তাকে অনার (Honour) করতে হবে।]
[* complying মানে সঠিক। ব্যাংকে সাবমিট করা ডকুমেন্ট সেট যদি এলসি/ইউসিপি 600 অনুসারে সঠিক হয়ে সেটাকে কমপ্লায়িং ডকুমেন্টস বলে।]
b. When a confirming bank determines that a presentation is complying, it must honour or negotiate and forward the documents to the issuing bank. [যখন কোনো কনফার্মিং ব্যাংক উপস্থাপন (Presentation) কে complying হয়েছে মনে করে , তখন অবশ্যই তাকে অনার বা নেগোশিয়েট (Negotiate) করতে হবে এবং দলিলাদি ইস্যুয়িং ব্যাংকের কাছে পাঠিয়ে দিতে হবে।]
[গুরুত্বপূর্ন শব্দ : অনার ও নেগোশিয়েট। কনফার্মিং ব্যাংক অনার করতে পারে। নেগোশিয়েটও করতে পারে।]
c. When a nominated bank determines that a presentation is complying and honours or negotiates, it must forward the documents to the confirming bank or issuing bank. [যখন কোনো নমিনেটেড ব্যাংক উপস্থাপন (Presentation) কে complying হয়েছে মনে করে এবং তারা অনার বা নেগোশিয়েট করে, তখন অবশ্যই তাদের দলিলাদি কনফার্মিং ব্যাংক অথবা ইস্যুয়িং ব্যাংকের কাছে পাঠিয়ে দিতে হবে।]
[গুরুত্বপূর্ন শব্দ : আগের অনুচ্ছেদে ইস্যুয়িং ব্যাংক/কনফার্মিং ব্যাংক must অনার/ নেগোশিয়েট করবে। must শব্দটি ছিল। নমিনেটেড ব্যাংকের জন্য অনার বা নেগোশিয়েট স্বেচ্ছাধীন। যদি তারা অনার/ নেগোশিয়েট করে সেক্ষেত্রে এরপরে must ঐ ডকুমেন্ট ইস্যুয়িং ব্যাংক/কনফার্মিং ব্যাংকে পাঠাবে।]
ব্যাখ্যা বা টিকা:
এই আর্টিকেলটি ব্যাংকগুলোর দায়বদ্ধতার একটি স্তর বা হায়ারার্কি নির্ধারণ করে:
#নমিনেটেড ব্যাংকের অবস্থান (c): নমিনেটেড ব্যাংক যদি এলসি কনফার্ম না করে থাকে, তবে তাদের জন্য পেমেন্ট প্রদান করা বা নেগোশিয়েট করা বাধ্যতামূলক নয় (যদি না তারা নিজে থেকে তা করতে সম্মত হয়)। তবে, একবার তারা যদি ডকুমেন্ট পরীক্ষা করে পেমেন্ট বা নেগোশিয়েশন সম্পন্ন করে ফেলে, তখন তাদের জন্য ডকুমেন্টগুলো পরবর্তী ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে। তারা আর কোনোভাবেই ডকুমেন্টগুলো আটকে রাখতে পারে না।
