Header Ads Widget

📘 Income Tax Friend

CP 600 - Article 16: ত্রুটিযুক্তি ডকুমেন্ট, অব্যহতি ও নোটিশ

      

   



আর্টিকেল ১৫ এর অনুবাদ পড়তে ক্লিক করুন।


UCP 600 - Article 16: 

Discrepant Documents, Waiver and Notice

ত্রুটিযুক্তি ডকুমেন্ট, অব্যহতি ও নোটিশ



 

a. When a nominated bank acting on its nomination, a confirming bank, if any, or the issuing bank determines that a presentation does not comply, it may refuse to honour or negotiate. [যখন কোনো নমিনেটেড ব্যাংক / কনফার্মিং ব্যাংক (যদি থাকে)/অথবা ইস্যুয়িং ব্যাংক নির্ধারণ করে যে একটি presentation comply নয়, তখন তারা অনার বা নেগোশিয়েট করতে অস্বীকৃতি জানাতে পারে।]

[* complying মানে সঠিক। ব্যাংকে সাবমিট করা ডকুমেন্ট সেট যদি এলসি/ইউসিপি600 অনুসারে সঠিক হয় সেটাকে কমপ্লায়িং ডকুমেন্টস বলে।

নন কমপ্লায়িং হলেও ব্যাংক যদি ইচ্ছে করে অনার বা নেগোশিয়েট করতে পারে। সেজন্য আর্টিকেলে may শব্দটি ইউজ করেছে।]


 

b. When an issuing bank determines that a presentation does not comply, it may in its sole judgement approach the applicant for a waiver of the discrepancies. This does not, however, extend the period mentioned in sub-article 14 (b). [যখন কোনো ইস্যুয়িং ব্যাংক মনে করে  যে presentation comply নয়, তখন তারা নিজস্ব বিবেচনায় আবেদনকারীর কাছে discrepancies মওকুফের (Waiver) জন্য যোগাযোগ করতে পারে। তবে, এটি সাব-আর্টিকেল ১৪ (b)-তে উল্লিখিত সময়সীমাকে বৃদ্ধি করে না।]

[ডিসক্রিপেন্সি হলো ভুলত্রুটি। ব্যাংকে সাবমিট করা ডকুমেন্ট সেট যদি এলসি/ইউসিপি600 অনুসারে সঠিক  না হয় মানে কোনো ভুলত্রুটি থাকে সেগুলোকে ডিসক্রিপেন্সি বলে।]


 

c. When a nominated bank acting on its nomination, a confirming bank, if any, or the issuing bank decides to refuse to honour or negotiate, it must give a single notice to that effect to the presenter. The notice must state: [যখন কোনো নমিনেটেড ব্যাংক, কনফার্মিং ব্যাংক বা ইস্যুয়িং ব্যাংক অনার বা নেগোশিয়েট করতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নেয়, তখন অবশ্যই তাদের ডকুমেন্ট জমাকারীর কাছে এ সংক্রান্ত একটি নোটিশ দিতে হবে। নোটিশে উল্লেখ থাকতে হবে:] 

i. that the bank is refusing to honour or negotiate; and [যে, ব্যাংক অনার বা নেগোশিয়েট করতে অস্বীকৃতি জানাচ্ছে; এবং] 

ii. each discrepancy in respect of which the bank refuses to honour or negotiate; and [প্রতিটি ত্রুটি উল্লেখ করবে যার কারণে ব্যাংক অনার বা নেগোশিয়েট করতে অস্বীকৃতি জানাচ্ছে; এবং] 

iii. a) that the bank is holding the documents pending further instructions from the presenter; or [iii ক) ব্যাংক জমাকারীর পরবর্তী নির্দেশের অপেক্ষায় দলিলাদি আটকে রেখেছে; অথবা

 b) that the issuing bank is holding the documents until it receives a waiver from the applicant and agrees to accept it, or receives further instructions from the presenter prior to agreeing to accept a waiver; or খ) উল্লেখ থাকবে যে, ইস্যুয়িং ব্যাংক আবেদনকারীর কাছ থেকে মওকুফ (Waiver) পাওয়ার অপেক্ষায় দলিলাদি আটকে রেখেছে এবং সেটি গ্রহণ করতে সম্মত হয়েছে, অথবা মওকুফ গ্রহণ করার আগে উপস্থাপকের কাছ থেকে পরবর্তী নির্দেশনা পাওয়ার অপেক্ষায় আছে; অথবা

c) that the bank is returning the documents; or   গ) ব্যাংক দলিলাদি ফেরত দিচ্ছে; অথবা 

d) that the bank is acting in accordance with instructions previously received from the presenter.ঘ) যে ব্যাংক উপস্থাপকের কাছ থেকে পূর্বে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী কাজ করছে।]


নোট:  #কারা ডিসক্রিপেন্সি দিতে পারে? 
উত্তর: ১ ইস্যুয়িং ব্যাংক, ২ নমিনেটেড ব্যাংক. ৩ কনফার্মিং ব্যাংক


 

d. The notice required in sub-article 16 (c) must be given by telecommunication or, if that is not possible, by other expeditious means no later than the close of the fifth banking day following the day of presentation. [সাব-আর্টিকেল ১৬ (c)-তে উল্লিখিত নোটিশ অবশ্যই টেলিযোগাযোগের (যেমন সু্ইফট) মাধ্যমে, অথবা যদি তা সম্ভব না হয়, তবে অন্য কোনো দ্রুততম মাধ্যমে উপস্থাপনের দিন এর পরবর্তী ০৫ ব্যাংকিং কর্মদিবসের মধ্যে প্রদান করতে হবে।]

টীকা: ডিসক্রিপেন্সি থাকলে সুইফটের মাধ্যমে  05 দিনের মধ্যে জানাতে হবে। 

#কারা ডিসক্রিপেন্সি দিতে পারে । ১ ইস্যুয়িং ব্যাংক, ২ নমিনেটেড ব্যাংক. ৩ কনফার্মিং ব্যাংক।


 

e. A nominated bank acting on its nomination, a confirming bank, if any, or the issuing bank may , after providing notice required by sub-article 16 (c) (iii) (a) or (b), return the documents to the presenter at any time. [সাব-আর্টিকেল ১৬ (c) (iii) (a) বা (b)-এর অধীনে প্রয়োজনীয় নোটিশ দেওয়ার পর, কোনো নমিনেটেড ব্যাংক, কনফার্মিং ব্যাংক বা ইস্যুয়িং ব্যাংক যেকোনো সময় উপস্থাপকের কাছে দলিলাদি ফেরত দিতে পারে।]



 

f. If an issuing bank or a confirming bank fails to act in accordance with the provisions of this article, it shall be precluded from claiming that the documents do not constitute a complying presentation. [যদি কোনো ইস্যুয়িং বা কনফার্মিং ব্যাংক এই আর্টিকেলের বিধান অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়, তবে তারা আর দাবি করতে পারবে না যে ডকুমেন্ট নিয়মমাফিক উপস্থাপিত হয়নি।]

টীকা * ০৫ দিনের মধ্যে ডিসক্রিপেন্সি না জানালে পরে আর জানাতে পারবে না। তখন অনার (পেমেন্ট) করতে বাধ্য থাকবে।


 

g. When an issuing bank refuses to honour or a confirming bank refuses to honour or negotiate and has given notice to that effect in accordance with this article, it shall then be entitled to claim a refund, with interest, of any reimbursement made. [যখন কোনো ইস্যুয়িং ব্যাংক অনার করতে অস্বীকৃতি জানায় অথবা কোনো কনফার্মিং ব্যাংক অনার বা নেগোশিয়েট করতে অস্বীকৃতি জানায় এবং এই আর্টিকেল অনুযায়ী (ডিসক্রিপেন্সির) নোটিশ প্রদান করে, তখন তারা যেকোনো রিইম্বার্সমেন্টের অর্থ সুদসহ ফেরত পাওয়ার অধিকারী হবে।]




ব্যাখ্যা বা টিকা:

এই আর্টিকেলটি ব্যাংকগুলোর দায়বদ্ধতার একটি স্তর বা হায়ারার্কি নির্ধারণ করে:

# অস্বীকৃতি ও নোটিশ (a, c & d): ব্যাংক যদি দলিলাদিতে কোনো ত্রুটি (Discrepancy) খুঁজে পায়, তবে তারা অনার বা নেগোশিয়েট করতে অস্বীকৃতি জানাতে পারে। কিন্তু এজন্য তাদের সাব-আর্টিকেল ১৬ (c) অনুযায়ী সুনির্দিষ্ট তথ্যসহ একটি সুইফট মেসেজ [ মেসেজ 734] প্রেরণ করতে হবে এবং এটি অবশ্যই পাঁচ ব্যাংকিং দিনের মধ্যে হতে হবে।

# মওকুফ বা ওয়েভার (b): ইস্যুয়িং ব্যাংক চাইলে আবেদনকারীর (Applicant) সাথে কথা বলে ত্রুটিগুলো মেনে নেওয়ার অনুরোধ করতে পারে, কিন্তু এতে ব্যাংক তাদের দলিলাদি পরীক্ষার সময়সীমা (৫ দিন) বাড়াতে পারবে না।

#অবহেলার ফলাফল (f): এটি এই আর্টিকেলের সবচেয়ে শক্তিশালী অংশ। যদি ব্যাংক ৫ দিন সময়ে সুইফট মেসেজ দিতে ব্যর্থ হয়, তবে তারা আর দলিলাদির ত্রুটি নিয়ে কোনো আপত্তি তুলতে পারবে না—অর্থাৎ তাদের পেমেন্ট করতেই হবে।

#নমিনেটেড ব্যাংকের ভূমিকা (e): ১৬ (c) (iii) (a) বা (b) অনুযায়ী দলিলাদি আটকে রাখার নোটিশ দেওয়ার পরও, ব্যাংক যেকোনো সময় সেই দলিলাদি উপস্থাপকের কাছে ফেরত পাঠাতে পারে।



 আর্টিকেল ১৭ এর অনুবাদ পড়তে ক্লিক করুন।