Header Ads Widget

📘 Income Tax Friend

UCP 600 - Article 25: কুরিয়ার রসিদ, ডাক রসিদ বা ডাক সার্টিফিকেট

              

   



আর্টিকেল ২৪  এর বাংলা অনুবাদ পড়তে ক্লিক করুন


UCP 600 - Article 25: 

Courier Receipt, Post Receipt or Certificate of Posting

কুরিয়ার রসিদ, ডাক রসিদ বা ডাক সার্টিফিকেট



(a): A courier receipt, however named, evidencing receipt of goods for transport, must appear to: [একটি কুরিয়ার রসিদ, যে নামেই ডাকা হোক না কেন, যা পরিবহনের জন্য মালামাল রিসিভের প্রমাণ দেয়, তাতে অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো থাকতে হবে:]

i. indicate the name of the courier service and be stamped or signed by the named courier service at the place from which the credit states the goods are to be shipped; and [i. কুরিয়ার সার্ভিসের নাম উল্লেখ থাকতে হবে এবং এলসিতে শিপমেন্টের জন্য নির্ধারিত স্থান থেকে ওই কুরিয়ার সার্ভিসের সিল (Stamp) বা স্বাক্ষর থাকতে হবে; এবং ]

ii. indicate a date of pick-up or of receipt or wording to this effect. This date will be deemed to be the date of shipment. [ ii. পণ্য সংগ্রহ (Pick-up) বা প্রাপ্তির (Receipt) তারিখ অথবা এই জাতীয় কোনো কথা উল্লেখ থাকতে হবে। এই তারিখটিই শিপমেন্টের তারিখ হিসেবে গণ্য হবে।]



(b)  A requirement that courier charges are to be paid or prepaid may be satisfied by a transport document issued by a courier service evidencing that courier charges are for the account of a party other than the consignee. [ কুরিয়ার খরচ Paid বা Prepaid হতে হবে—এমন শর্ত থাকলে তখন যদি কুরিয়ার সার্ভিসের ইস্যু করা রসিদে উল্লেখ থাকে যে   কনসাইনি (প্রাপক) ভিন্ন কেউ কুরিয়ার খরচ পরিশোধ করবে, তখন শর্তপূরণ হয়েছে ধরা হবে]

[ব্যাখাঃ মোদ্দকথা হলো এলসিতে যখন "Courier charges prepaid" লেখা থাকে, তার মূল উদ্দেশ্য হলো আমদানিকারক (Consignee) যেন পণ্য পাওয়ার সময় কোনো খরচ দিতে বাধ্য না হয়। অন্য যে দিবার দিক]


(c) A post receipt or certificate of posting, however named, evidencing receipt of goods for transport, must appear to be stamped or signed and dated at the place from which the credit states the goods are to be shipped. This date will be deemed to be the date of shipment. [ ডাক রসিদ (Post Receipt) বা পোস্টিং সার্টিফিকেট, যে নামেই ডাকা হোক না কেন, যেটা পরিবহনের জন্য মালামাল রিসিভের প্রমাণ দেয়, তাতে অবশ্যই সিল বা স্বাক্ষর থাকতে হবে এবং এলসিতে নির্ধারিত শিপমেন্টের বর্ণিত স্থান  ও তারিখ দেওয়া থাকতে হবে। এই তারিখটিই শিপমেন্টের তারিখ হিসেবে গণ্য হবে।]


বোঝার জন্য টীকা ও ব্যাখ্যা:

১. শিপমেন্টের তারিখ (Date of Shipment): কুরিয়ার রসিদের ক্ষেত্রে কোনো 'Shipped on Board' নোট লাগে না, বিএল বা এয়ারওয়ে বিল এসব শব্দ থাকে। কুরিয়ার কোম্পানি যেদিন পণ্যটি Pick-up বা গ্রহণ করেছে, সেই তারিখটিই শিপমেন্টের তারিখ।

২. স্বাক্ষর ও সিল: কুরিয়ার রসিদে কুরিয়ার কোম্পানির নাম স্পষ্ট থাকতে হবে এবং শিপমেন্টের স্থান থেকে তাদের সিল বা সই থাকতে হবে। যেমন: এলসিতে শিপমেন্টের স্থান 'Dhaka' হলে, সিলটিও ঢাকার কুরিয়ার অফিসের হতে হবে।

৩. কুরিয়ার খরচ (Charges): এলসিতে যদি বলা থাকে "Courier charges prepaid", আর রসিদে যদি লেখা থাকে "Charges for account of sender" বা "Freight Paid", তবে তা গ্রহণযোগ্য। মূল কথা হলো—কনসাইনি (আমদানিকারক) যেন খরচ না দেয়।

৪. পোস্ট রসিদ: পোস্টাল শিপমেন্টের ক্ষেত্রে স্ট্যাম্প বা সিল থাকা বাধ্যতামূলক। অনেক সময় ডাকঘরের সিলটিই তারিখ হিসেবে কাজ করে।




আর্টিকেল ২৭ এর বাংলা অনুবাদ পড়তে ক্লিক করুন