Header Ads Widget

📘 Income Tax Friend

UCP 600 - Article 32: কিস্তিতে ড্রয়িং বা শিপমেন্ট

    

   



আর্টিকেল ৩১ এর বাংলা অনুবাদ পড়তে ক্লিক করুন


UCP 600 - Article 32: 

Instalment Drawings or  Shipments

কিস্তিতে  ড্রয়িং বা শিপমেন্ট


If a drawing or shipment by instalments within given periods is stipulated in the credit and any instalment is not drawn or shipped within the period allowed for that instalment, the credit ceases to be available for that and any subsequent instalment.

[যদি কোনো এলসিতে নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তিতে ড্রয়িং বা শিপমেন্ট করার শর্ত থাকে এবং কোনো কিস্তি যদি ওই কিস্তির জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন না করা হয়, তবে ওই কিস্তি এবং পরবর্তী সকল কিস্তির জন্য এলসিটি বাতিল হয়ে যাবে।]


বিস্তারিত উদাহরণ:

ধরুন, আপনি চীন থেকে ৩,০০০ মেক্ট্রিক টন সিমেন্ট আমদানির জন্য একটি এলসি খুললেন। এলসি-র শর্তে একটি শিপমেন্ট শিডিউল দেওয়া হলো এভাবে:

  1. প্রথম কিস্তি: ১,০০০ টন (১লা জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারির মধ্যে পাঠাতে হবে)।

  2. দ্বিতীয় কিস্তি: ১,০০০ টন (১লা ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে)।

  3. তৃতীয় কিস্তি: ১,০০০ টন (১লা মার্চ থেকে ৩১শে মার্চের মধ্যে পাঠাতে হবে)।

এখন পরিস্থিতি লক্ষ্য করুন:

  • পরিস্থিতি : বেনিফিশিয়ারি জানুয়ারি মাসে ঠিকঠাক পাঠালেন, কিন্তু ফেব্রুয়ারি মাসে পাঠাতে পারলেন না। ফলাফল—ফেব্রুয়ারির কিস্তি বাতিল হবে এবং তার সাথে সাথে মার্চের কিস্তিও বাতিল হয়ে যাবে।


আর্টিকেল ৩৩ এর বাংলা অনুবাদ পড়তে ক্লিক করুন